![]() বিলিনের দাড়প্রান্তে কমিউনিটি ক্লিনিকমনোতোষ হাওলাদার ১৪ December ২০১২ Friday ২:১২:৪০ PM
বামনা :: বরগুনার বামনা উপজেলার বুকাবুনীয়া গ্রামের চালিতাবুনীয়া কমিউনিটি ক্লিনিকটি পার্শবর্তী তেলিভাড়ানী খালের অব্যহত ভাঙনের মুখে রয়েছে। যেকোন মুহুর্তে ভাঙ্গনে বিলীন হয়ে যাবে ক্লিনিকটি। গতবছর পানি উন্নয়ন বোর্ড ভাঙনরোধে ক্লিনিকটির পার্শ্ববর্তী স্থানে পাইলিং দিলেও তা কোন কাজে আসেনি। খালের অব্যহত ভাঙন ও স্বাভাবিক জোয়ারে ওই পাইলিং ধসে যাওয়ায় ক্লিনিকটি বর্তমানে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখাগেছে, ক্লিনিকটি ২০ মিটার দূরে তেলিভাড়ানী খালের মোহনার খালের স্লুইজগেট দিয়ে প্রবাহিত তীব্র পানির তোড়ে ক্লিনিকটির পাশের খালে তীব্র ভাঙনের সৃষ্টি করছে। ভাঙন এখন ক্লিনিকটির গাঁয়ে এসে ঠেকায় যেকোন মূহুর্তে ক্লিনিকটি খালের গর্ভে বিলীন হয়ে যেতে পারে। স্থানীয়রা অভিযোগ করেন, গতবছর পানি উন্নয়ন বোর্ড ভাঙন ঠেকাতে কয়েক লাখ টাকা ব্যয়ে দায়সারা ভাবে একটি পাইলিং দেয়। ওই পাইলিং নির্মাণ যথাযথ না হওয়ায় নির্মাণ সম্পন্নের এক মাসের মাথায় সেটি খালের পানির তোড়ে সম্পূর্ণ ধসে যায়। এতে সেখানে আরো ভাঙন তীব্র হয়ে ওঠে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, চালিতাবুনীয়া কমিউনিটি ক্লিনিকটি খালের ভাঙন হতে রক্ষার জন্য কয়েকদফা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরগুনা বরাবরে লিখিত পত্র দিলেও ক্লিনিকটি রক্ষায় কর্তৃপক্ষ কোন ব্যাবস্থা নিচ্ছেনা। বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়, চালিতবুনীয় কমিউনিটি ক্লিনিক সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের একটি স্লুইজগেটের একপাশ ভেঙে পানি ওঠার কারনে ক্লিনিকটি ভাঙনে বিলীনের পথে । বর্তমানে ভাঙন ক্লিনিকটির গাঁয়ে এসে ঠেকায় সরকারী এ জনগুরুত্বপূর্ণ সম্পত্তি বিনস্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে। এমন অবস্থায় খালের ভাঙনরোধে ব্যবস্থা গ্রহণ জরুরী। বুকাবুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান সবুজ বলেন, বর্তমানে ভাঙ্গন ক্লিনিকটির গাঁয়ে এসে ঠেকেছে। এমন অবস্থায় ভাঙন ঠেকাতে ব্যবস্থা গ্রহণ জরুরী। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন। তাছাড়া ইউনিয়ন পরিষদের প্রয়োজনীয় অর্থ না থাকায় কোন ব্যবস্থা নেওয়া যাচ্ছেনা। পানি উন্নয়ন বোর্ডকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা(এস.ও) মো. আবু হানিফ বলেন, গত অর্থবছরে চালিতাবুনিয়া ক্লিনিকটির পার্শ্ববতী খালের ভাঙ্গন রোধে স্থায়ী পাইলিং দেওয়া সহ এ উপজেলার আরো কিছু সংস্কার কাজের জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৩৯/২ এ পোল্ডারে মেসার্স খন্দকার মাইনুল ইসলাম জেভি নামের এক ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্বায়িত্ব দেওয়া হয়। কিন্তু বিশ্বব্যাংকের কাজ সম্পন্নের জন্য বেঁধে দেওয়া নির্ধারিত সময় অতিক্রম করায় ওই ঠিকাদারী প্রতিষ্ঠান চালিতাবুনিয়া ক্লিনিকটির ভাঙ্গন রোধের কাজ শুরু করার পূর্বেই বিশ্বব্যাংক বরাদ্ধকৃত অর্র্থ বন্ধ করে দেয়। পরবর্তীতে ঠিকাদারী প্রতিষ্ঠান বিশ্বব্যাংকের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করেন এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে আদালত রায় প্রদান করেন। শিঘ্রই চালিতাবুনিয়া ক্লিনিকটি রক্ষার জন্য পূর্ব নির্ধারিত কাজ শুরু হবে। সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
