" />
AmaderBarisal.com Logo

বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে ইউএনও


আমাদেরবরিশাল.কম

১ October ২০২৬ Thursday ৪:০২:২৩ PM

নাজমুল হক মুন্না, উজিরপুর ::

বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে নিজের হাতে চা-রুটি খাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা তুবা বিনতে অরনি দীর্ঘদিন পর আবারও বিদ্যালয়ে ফিরেছে। পারিবারিক নানা সমস্যায় পড়াশোনা থেকে দূরে থাকা তুবার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার সহযোগিতায় তুবা বিদ্যালয়ে যায়। ইউএনও নিজে তাকে বিদ্যালয়ে নিয়ে গেলে শিক্ষকরা তাকে স্বাগত জানান। দীর্ঘদিন পর স্কুলে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করে তুবা।

সম্প্রতি বামরাইল বাজারে তুবার বাবা অনিককে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পায় সে। পরে বাজার থেকে চা-রুটি এনে নিজের হাতে বাবাকে খাওয়ায় তুবা। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনিককে চিকিৎসার জন্য পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। একই সঙ্গে তুবার পড়াশোনা যাতে বন্ধ না হয়, সে বিষয়েও সহযোগিতার উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।

ইউএনও মো. আলী সুজা বলেন, “পারিবারিক সমস্যার কারণে তুবা এতদিন স্কুলে যেতে পারেনি। তার পড়াশোনা যাতে আর বন্ধ না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুন বলেন, “দীর্ঘদিন পর তুবা বিদ্যালয়ে ফিরেছে। তার পড়াশোনার প্রতি বিশেষ নজর রাখা হবে।”

তুবা বলে, “দীর্ঘদিন পর বিদ্যালয়ে আসতে পেরে আমি খুবই আনন্দিত।”

তুবার মা জান্নাতুল ফেরদৌস উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উজিরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাড়ী, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না, সদস্য গোলাম মোস্তফা আকাশসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানি�



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।