![]() মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে যান কাঁঠালিয়ার মান্নান, ২ দিন পর ভেসে উঠল লাশ
১ October ২০২৬ Thursday ৪:৫৬:০৭ PM
ঝালকাঠি প্রতিনিধি: ![]() ঝালকাঠির কাঁঠালিয়ার বিষখালী নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে যাওয়ার দুই দিন পর জেলে আব্দুল মান্নান হাওলাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিষখালী নদী থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্বজনরা জানায়, গত মঙ্গলবার বিকেলে ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে যান আব্দুল মান্নান। অসাবধানতাবশত ট্রলার থেকে নদীতে পড়ে তলিয়ে যান তিনি। পরে রাজাপুর ফায়ার সার্ভিস ও বরিশাল নদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেও তার সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে বিষখালী নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, বিষখালী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আব্দুল মান্নান হাওলাদারের লাশ উদ্ধার হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

