![]() আ.লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ভোলায় প্রতিমন্ত্রী আমিনুল
১ October ২০২৬ Thursday ১১:০৭:৩০ PM
ভোলা প্রতিনিধি: ![]() যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, একটি মহল ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। তবে এ বিষয়ে আমরা এবং সরকার সজাগ রয়েছি। আমরা চাই পুলিশ যাতে সত্যিকার অর্থে জনগণের বন্ধু হিসেবে জনগণের পাশে থেকে কাজ করে। এ বিষয়গুলো আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভোলার যুগীরঘোল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের জেলা প্রধান কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে প্রতিমন্ত্রী আমিনুল হক ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ১৭ বছরের জঞ্জাল রাতারাতি পরিষ্কার করা সম্ভব নয়। আমাদের একটু সময় দিন। আমরা তা শতভাগ করার চেষ্টা করছি। জনগণের স্বার্থে এবং জনগণের অধিকার রক্ষায় যা যা করণীয়, তার সবই আমরা করে যাব। তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিগত ১৭ বছরের ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে উতরানো এবং মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে। ভালো কাজগুলো শতভাগ সম্পন্ন করে জনগণের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমাদের সরকারের মন্ত্রী ও এমপিদের প্রধান কাজ হলো জনগণের কাছে গিয়ে তাদের সুযোগ-সুবিধাগুলো নিশ্চিত করা। তরুণ প্রজন্মকে নিয়ে প্রতিমন্ত্রী বলেন, যুবক ও তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ গড়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইউনিয়ন তথা তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করতে কাজ চলছে। এমনকি খেলাধুলাকে পেশাগত স্বীকৃতি দিতে আমরা ক্রীড়া ভাতা কার্যক্রম শুরু করেছি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম, যুগ্ম সচিব ড. জোবায়ের ও হুমায়ুন কবির, ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার এবং জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম প্রমুখ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

