" />
AmaderBarisal.com Logo

গাজীপুরে আ.লীগ নেতা তোফায়েল আহমেদের ভাগনে-নাতিন জামাই গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

৩ October ২০২৬ Saturday ১১:১৩:১৫ AM

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধ:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জাতীয় নেতা তোফায়েল আহমেদের ভাগনে রাকিবুল ইসলাম রকিব ও নাতিন জামাই কামাল কাজীকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ভোলার বোরহানউদ্দিন উপজেলার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১ অক্টোবর) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে গাজীপুরের বাসন থানার পেছনে মৃত্তিকা টাওয়ার নামের একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার কামাল কাজী (৪৯) এবং গঙ্গাপুর ইউনিয়ন যুবলীগের নেতা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রাকিবুল ইসলাম রকিব (৪৫)। তারা সম্পর্কে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের ভাগনে ও নাতিন জামাই।

পুলিশের দাবি, গাজীপুরের বাসন থানার পেছনে মৃত্তিকা টাওয়ারে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন তারা। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তবে স্থানীয় একজন তাদের একটি মদের বারে অবস্থানের কথা বললেও, পুলিশ বলছে ওই তথ্যের সত্যতা তারা পায়নি।

বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ কালবেলাকে বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।