" />
AmaderBarisal.com Logo

কাউনিয়া থানার তৎপরতায় বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর


আমাদেরবরিশাল.কম

৩ October ২০২৬ Saturday ১২:৪৫:৩৭ PM

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল নগরের কাউনিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযান ও প্রচেষ্টায় বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বিএমপি মিডিয়া সেল জানায়, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএমের সার্বিক দিকনির্দেশনা এবং সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন) পবিত্র কুমার হালদারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সেপ্টেম্বর মাসজুড়ে কাউনিয়া থানা পুলিশ বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করে।

এসব অভিযানে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোট ১৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিকানা যাচাই-বাছাই শেষে সেগুলো সংশ্লিষ্ট মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকেরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার জানায়, হারানো মোবাইল ফোন উদ্ধারে বরিশাল মেট্টোপলিটন পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।