![]() বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯
৩ October ২০২৬ Saturday ৬:৪৪:২৪ PM
আমাদের বরিশাল ডেস্ক: ![]() বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত সমির (৫৮) নামের ব্যক্তির মৃত্যু হয়েছে। সমির ঝলকাঠি জেলার রাজাপুর সদরের বাসিন্দা। গত ১৮ সেপ্টেম্বর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২ অক্টোবর দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে চলতি বছরের গত জানুয়ারি থেকে ৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন মোট ১২ হাজার ২৫৭ জন। এরমধ্যে ২ অক্টোবর সকাল ৮টা থেকে ৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১৯ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পিরোজপুরে সর্বোচ্চ ৭৩ জন। এছাড়া বরগুনায় ২৯, ঝালকাঠিতে ১৯ জন, বরিশালে ১৫, পটুয়াখালীতে ২৫ এবং ভোলায় ১৩ জন রয়েছে। এছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হাসপাতালে ১২ হাজার ২৫৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করা রোগীদের সংখ্যা হিসাব করলে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দ্বিগুণের কাছাকাছি হতে পারে। তিনি জানান, সরকারি হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১১ হাজার ৫৪৩ জন চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ৬৯৫ জন চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গু থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এই চিকিৎসক। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

