" />
AmaderBarisal.com Logo

বরিশালে ডোবায় মিলল বৃদ্ধর মরদেহ


আমাদেরবরিশাল.কম

৫ October ২০২৬ Monday ৫:২০:০২ PM

নিজস্ব প্রতিনিধি:

বরিশাল-ভোলা আঞ্চলিক সড়কের পাশের একটি ডোবা থেকে জনৈক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের একটি টিম মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করে। 

পুলিশ জানিয়েছে, লাশটি সকালে ডোবার পানিতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশের একটি টিম গিয়ে বস্ত্রহীন লাশটি উদ্ধার করে। 

ধারনা করা হচ্ছে, বৃদ্ধের বয়স ৭০ বছরের বেশি হবে। তবে তার মৃত্যুর কারণ কি এবং লাশটির পরিচয় কি তা তাৎক্ষণিক নিশ্চিত হতে পারছে না পুলিশ। 

সোমবার দুপুর সোয়া ১টার দিকে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বরিশালটাইমসকে জানান, বৃদ্ধের পরিচয় এবং মৃত্যুর কারণ শনাক্ত করতে কাজ করা হচ্ছে। মরদেহের একাধিক স্থানে ক্ষত লক্ষ্য করা গেছে, লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।