পিরোজপুরের কাউখালীতে একটি কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার (৪ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কুমিয়ান, কচুয়াকাঠী, বলভদ্রপুরসহ বিভিন্ন এলাকায় একটি কালো রঙের কুকুর লোকজনকে কামড়ায়। আহতরা কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার। আহতদের মধ্যে নয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন উত্তর বাজারের প্রদীপ (১২), কচুয়াকাঠীর আকাশ হালদার (১১), আব্দুল্লাহ (১৩), রাইসা (৭), মাহিরা (১২), কুমিয়ান গ্রামের সিরাজুল (৩),উত্তর বাজারে শিক্ষিকা স্বপ্না রানী নাথ বলভদ্রপুরের অপ্রনীল (৮) ও হেমায়েত (৬২)।
স্থানীয়রা জানান, রবিবার সকালে কচুয়াকাঠী এলাকায় একটি কালো রঙের কুকুর ঘোরাফেরা করছিল। একপর্যায়ে কুকুরটি হঠাৎ লোকজনকে কামড়াতে শুরু করে। পরে কুমিয়ান, বলভদ্রপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায়ও কুকুরটি কয়েকজনকে কামড় দেয়। এতে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন। বলভদ্রপুর গ্রামের বাসিন্দা হেমায়েত বলেন, “বাসা থেকে বের হয়ে বাজারে যাওয়ার পথে একটি কালো কুকুর হঠাৎ আমার পায়ে কামড় দেয়। পরে জানতে পারি, কুকুরটি আরও অনেককে কামড়েছে।”
দাশেরকাঠী গ্রামের মাহামুদুল হাসান মাহামুদ বলেন, “প্রতিদিন আমাদের এলাকায় শিশুসহ হাঁস, মুরগি ও ছাগল আক্রান্ত হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক রয়েছে।”
স্থানীয়রা কুকুরটি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।