" />
AmaderBarisal.com Logo

কাউখালীতে নানা কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত


আমাদেরবরিশাল.কম

৫ October ২০২৬ Monday ৮:৫৩:৪১ PM


কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।


সোমবার (৫ অক্টোবর) সকালে কাউখালী উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।


পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, প্রধান শিক্ষক শামসুন্নাহার রুপালী,সহকারী শিক্ষক জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ।


আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা, দায়িত্ব ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।