![]() বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু
৫ October ২০২৬ Monday ৯:১৬:২১ PM
আমাদের বরিশাল ডেস্ক: ![]() বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গুজ্বরে একদিনে দুই নারীর মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন, ঝালকাঠির নলছিটি উপজেলা সদরের বাসিন্দা সাহেরা বেগম (৫৫) এবং সাহিদা বেগম (৩২) পিরোজপুরের নেছারাবাদ উপজেলা সদরের বাসিন্দা। তাদের মধ্যে সাহেরা বেগমকে গত ২৮ সেপ্টেম্বর এবং সাহিদা বেগমকে ৩ অক্টোবর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে চলতি বছরের গত জানুয়ারি থেকে ৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২১ জন। যার মধ্যে শেবাচিম হাসপাতালে মারা গেছেন ১৮ জন। একই সময়ে বিভাগের ছয়টি জেলার সরকারি হাসপাতালগুলোতে ১২ হাজার ৬৭৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৩০ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ অক্টোবর সকাল ৮টা থেকে ৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ২১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন। তিনি জানান, চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে পিরোজপুরে সর্বোচ্চ ৩ হাজার ২৬১ জন। এরপর ঝালকাঠিতে ২ হাজার ৩২৭ জন। বরিশাল জেলায় এক হাজার ২৬৭ জন, পটুয়াখালীতে এক হাজার ২৭৭ জন, এক হাজার ৮৯৫ জন, বরগুনায় এক হাজার ৭০১ জন এবং ভোলা জেলায় আক্রান্ত হয়েছেন ৭৬৩ জন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

