![]() বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার
৭ October ২০২৬ Wednesday ১:০৭:৫৮ PM
আমাদের বরিশাল ডেস্ক: ![]() বরিশাল মহানগরের ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার হয়েছে। গত ৫ অক্টোবর সন্ধ্যায় নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠী প্রধান সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর সন্ধ্যায় ইছাকাঠী প্রধান সড়ক এলাকায় অভিযান চালিয়ে জাকারিয়া আলম সুবেকে আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জাকারিয়া আলম সুবে বরিশাল মহানগর ছাত্রলীগের ২৯ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে জাকারিয়ার পরিবারের দাবি, তার মা অসুস্থ হওয়ায় খবর পেয়ে তিনি বাড়িতে এসেছিলেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও হয়রানিমূলকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

