" />
AmaderBarisal.com Logo

হিজলায় গৃহবধূর ঝু/ল/ন্ত ম’র’দে’হ উদ্ধার


আমাদেরবরিশাল.কম

৭ October ২০২৬ Wednesday ১:১৭:০৭ PM

হিজলা (বরিশাল) প্রতিনিধি:


বরিশালের হিজলা উপজেলায় খাদিজা বেগম (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার, (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বদরপুরের কৃষ্ণপুর গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত খাদিজা বেগম ওই গ্রামের বাসিন্দা এবং মালয়েশিয়া প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী ও এক সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে খাদিজাকে বসতঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার শাশুড়ি ও জা । পরে তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বিষয়টি দেখতে পেয়ে হিজলা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে । এ ঘটনায় ঔই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে । মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে ।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে । ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।