![]() বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
৮ October ২০২৬ Thursday ৪:৫৪:৩৯ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশাল কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ। মৃত কয়েদি সুলতান হাওলাদার (৬৪) বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে। কারাগার সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় ২০০৪ সালে সুলতান হাওলাদারকে ফাঁসির আদেশ দেওয়া হয়। এরপর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। জেলার আবু ইউসুফ জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ায় সুলতান হাওলাদার দীর্ঘদিন ধরে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

