![]() ভোলায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার
৮ October ২০২৬ Thursday ৮:১১:৫৯ PM
ভোলা প্রতিনিধি: ![]() ভোলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন পৌরসভার দুইটি ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদেরকে ভোলার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান জিহাদ (২৯) ও বোরহানউদ্দিন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সুমন পঞ্চায়েত (৩০)। বোরহানউদ্দিন থানার ওসি মো. আশ্রাব আলী গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ও ৫ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. মেহেদী হাসান জিহাদ এবং মো. সুমন পঞ্চায়েতকে গ্রেপ্তার করা হয়েছে। বোরহানউদ্দিন থানার ওসি মো. আশ্রাব আলী আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী মামলা রয়েছে। পরে তাঁদেরকে ভোলার আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

