" />
AmaderBarisal.com Logo

মাস্ক পরে এসে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি, স্বর্ণালংকার লুট


আমাদেরবরিশাল.কম

৮ October ২০২৬ Thursday ৮:৪০:৪৪ PM

ভোলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে এক প্রবাসীর বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। মাস্ক পরে এসে এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের দালাল বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মুখে মাস্ক পরা এক ব্যক্তি প্রবাসী ওয়ালিউল্লাহর বাড়িতে প্রবেশ করেন। এ সময় তিনি ওয়ালিউল্লাহর স্ত্রী আছমা বেগমকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করেন। পরে তাঁর কাছ থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ হাজার টাকা নিয়ে ওই ব্যক্তি পালিয়ে যান।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী বিকেলে বলেন, খবর পেয়ে থানার এক এসআইয়ের নেতৃত্বে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে থানায় আসতে বলা হয়েছে। তিনি থানায় এসে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।