" />
AmaderBarisal.com Logo

ভান্ডারিয়ায় হানিট্র্যাপ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ


আমাদেরবরিশাল.কম

৯ October ২০২৬ Friday ১:০৪:০৮ PM

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং নগ্ন ভিডিও ধারণ করে তা দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ভান্ডারিয়া বাজারসংলগ্ন রিজার্ভ পুকুরপাড় এলাকায় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে প্রাপ্ত তথ্যে উল্লেখ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভান্ডারিয়ার ব্যবসায়ী মানবেন্দ্র রায় (৩৪) হানিট্র্যাপের শিকার হন। তাঁকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও ব্যবহার করে টাকা আদায় ও ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সজিব (২৫), পিতা মো. ফখরুল ইসলাম মিলন চাপরাশি; মোস্তাফিজুর রহমান রনি (৩৫), পিতা আমজাদ হোসেন। তাঁদের দুজনের বাড়ি ভান্ডারিয়া উপজেলার উত্তর-পূর্ব ভান্ডারিয়া এলাকায়। গ্রেপ্তার অপর ব্যক্তি মারিয়া আক্তার (ছদ্মনাম)।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।