![]() প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ববির ১৩ শিক্ষার্থী মনোনীত
৯ October ২০২৬ Friday ৩:১৫:০৬ PM
ক্যাম্পাস প্রতিনিধি: ![]() নিজ নিজ অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের তালিকায় তাদের মনোনীত করা হয়েছে। ইউজিসির তালিকা অনুযায়ী, ২০১৯ শিক্ষাবর্ষে ববি থেকে পাঁচজন, ২০২০ শিক্ষাবর্ষে চারজন এবং ২০২১ শিক্ষাবর্ষে চারজন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। ২০১৯ শিক্ষাবর্ষে মনোনীত পাঁচজন হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. আল ইমরান (সিজিপিএ ৩.৯৮), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চন্দ্রিকা সাহা (৩.৯৫), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রনি গোপাল দাস (৩.৮৬), আইন বিভাগের তহমিনা আক্তার মুন (৩.৮৬) এবং ইংরেজি বিভাগের শ্যামলিমা শহীদ খান (৩.৬৭)। ২০২০ শিক্ষাবর্ষে মনোনীতরা হলেন- ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ওয়াহিদা ইসলাম (৩.৯২), রসায়ন বিভাগের অরিন্দম কর্মকার (৩.৮৭), আইন বিভাগের দিলরুবা খান মৌ (৩.৭৫) এবং বাংলা বিভাগের অন্তরা হালদার (৩.৫৯)।
নিজ নিজ অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের ভিত্তিতে এসব শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। ববির ১৩ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হওয়ায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের এ গৌরবোজ্জ্বল অর্জন তাদের একাডেমিক সাফল্যের অনন্য স্বীকৃতি। এ সাফল্য বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন, জ্ঞানচর্চা ও গবেষণায় উৎসাহিত করবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এ কৃতিত্ব ভবিষ্যতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক সাফল্যের ধারাকে আরও সমৃদ্ধ এবং বেগবান করবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

