![]() কাঁঠালিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
১০ October ২০২৬ Saturday ৪:৫৮:৫৪ PM
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধঃ ![]() ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে আওরাবুনিয়া, শৌলজালিয়া ও পাট্টিখালঘাটা এ তিন ইউনিয়নের ১২ জন তথ্য সংগ্রহকারী ও তিন জন সুপারভাইজার এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল। সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,ওসি তদন্ত হারামচন্দ্র পাল, উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত,উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জালালুর রহমান আকন,সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মীরবহর,উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

