" />
AmaderBarisal.com Logo

বরিশালে জেলে আটক জরিমানা, জাল ধ্বংস


আমাদেরবরিশাল.কম

১১ October ২০২৬ Sunday ৫:৩৭:২৮ PM

নগর প্রতিনিধি:

মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে কীর্তনখোলা, আড়িয়াল খাঁ ও কালাবদর নদীতে অভিযান পরিচালনা করেছে বরিশাল উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় চারজন জেলেকে আটক এবং ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।

 শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদরের ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

পরে আটক চার জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।এর আগে সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইনের সহযোগিতায় নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যরা অংশ নেন।

ইউএনও জানান, মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় এবং বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। এরই অংশ হিসেবে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে বরিশালের বিভিন্ন নদ-নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে চারটি মামলায় চারজন জেলেকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও সুতার জাল জব্দ করে পরে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

চলমান অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ফরিদা সুলতানা বলেন, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নদীতে সব ধরনের মাছ ধরা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকতে হবে। এ বিষয়ে সতর্ক করার পরও কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।