![]() মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
১২ October ২০২৬ Monday ১২:৫৩:৩২ PM
মুলাদী (বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের মেহেন্দিগঞ্জে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গোবিন্দ শিকারি (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গোবিন্দ শিকারি ওই গ্রামের বল্লভ শিকারির ছেলে। বিদ্যানন্দপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মাসুদ মাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, লতা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফজলে রাব্বির সুপারি বাগানটি লিজ নিয়ে পরিচালনা করে আসছিলেন গোবিন্দ শিকারি। প্রতিদিনের মতো আজ সকালে তিনি সুপারি পাড়তে গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে মাটিতে পড়ে যান। এতে চোখে ও শরীরে মারাত্মক আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, গাছ থেকে পড়ে এক যুবক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ খোঁজখবর নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

