" />
AmaderBarisal.com Logo

মেহেন্দিগঞ্জের স্টিমারঘাটে স্বপ্ন বিলাস পার্কের পেছনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার।


আমাদেরবরিশাল.কম

১২ October ২০২৬ Monday ৮:৩০:৫৬ PM

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট স্টিমারঘাট এলাকার বালুর মাঠে স্বপ্ন বিলাস পার্কের পেছন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে নিহত ব্যক্তির পরিচয়, মৃত্যুর কারণ এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মরদেহ উদ্ধারের ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ ও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।