" />
AmaderBarisal.com Logo

মঠবাড়িয়ায় সাংবাদিক কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি নাসির, সম্পাদক মাসুদ, সাংগঠনিক সম্পাদক আসাদ


আমাদেরবরিশাল.কম

১৩ October ২০২৬ Tuesday ৩:১০:০৭ PM

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের মঠবাড়িয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২৬ ইং) মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় গত দুই বছরের কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দৈনিক আজকের সময়ের বার্তা’র স্টাফ রিপোর্টার মোঃ নাসির উদ্দিনকে সভাপতি এবং নতুন বাংলাদেশ ২৪ এর বার্তা সম্পাদক মোঃ মাসুদ রানাকে সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের বাংলার মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মোঃ বাদল হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন হাওলাদার। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জুলফিকার আমিন সোহেল, রিপোর্টর্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আল নোমান, মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার, মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক মাছুম ফরাজি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল সাংবাদিক কল্যান পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজান উদ্দিন আকন।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোঃ বেল্লাল হোসেন বাবু, মোঃ এজাজ উদ্দিন চৌধুরী, মোঃ মিজান উদ্দিন আকন, সালমান আহসান বাবু ও মোঃ এনায়েত তালুকদার। যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক সম্পাদক শামিমা সুলতানা রোজী, প্রচার সম্পাদক সেলিম তালকদার, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফোরকান, সদস্য ইসমাইল হোসেন হাওলাদার, মোস্তফা কামাল, আব্দুর রহমান, তাসনিয়া আক্তার।

নব-গঠিত কমিটির মাধ্যমে সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।