![]() ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিখোঁজ মনপুরার যুবকের ২ দিনেও মেলেনি সন্ধান
১৩ October ২০২৬ Tuesday ৬:৪২:৩৬ PM
মনপুরা (ভোলা) প্রতিনিধি: ![]() ঢাকার আব্দুল্লাহপুর এলাকা থেকে নিখোঁজ হয়েছেন ভোলার মনপুরা উপজেলার ফরহাদ (২৪)। নিখোঁজের দুই দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর পরিবার। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম। পরিবার ও জিডি সূত্রে জানা যায়, গত রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুরের পূর্ব পাশের এলাকা থেকে নিখোঁজ হন ফরহাদ। এলাকাটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার আওতাধীন ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত। ফরহাদ ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত মো. মিরাজের ছেলে। পেশায় একটি বেসরকারি কারখানার কর্মচারী ফরহাদ। ফরহাদের বড় ভাই মো. সাত্তার বলেন, গত রোববার নোয়াখালী হয়ে মনপুরায় বাড়িতে ফেরার উদ্দেশে ঢাকা থেকে রওনা দেয় ফরহাদ। আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠার কথাও জানিয়েছিল। তবে রওনা দেওয়ার প্রায় এক ঘণ্টা পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে আর যোগাযোগ করতে পারিনি। নিখোঁজের দুই দিন পেরিয়ে গেলেও ফরহাদের সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

