" />
AmaderBarisal.com Logo

উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপে পলাশ কুণ্ডু, দিলেন সম্প্রীতির বার্তা


আমাদেরবরিশাল.কম

১৪ October ২০২৬ Wednesday ৮:০২:২৫ PM

উজিরপুর প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের উজিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক পলাশ কুণ্ডু।পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিবেশ ও নিরাপত্তার খোঁজখবর নেন। এ সময় তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদ্‌যাপনের আহ্বান জানান।পলাশ কুণ্ডু বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উপলক্ষ। সবাই মিলেমিশে উৎসব উদ্‌যাপন করলে সমাজে শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।তিনি আরও বলেন, উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখা জরুরি।এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা দিদারুল ইসলাম দ্বীপ, সাতলা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাফিন খন্দকার রাহাত, শোলক ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক বিধান হালদার, সিনিয়র সহসভাপতি উজ্জ্বল দাস, সাংগঠনিক সম্পাদক খোকন ঘরামী, বড়াকোঠা ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি পলাশ হালদার, শোলক ইউনিয়ন কৃষক দলের সভাপতি মিঠু মিয়া, ওমর আলী ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি সরোয়ার সরদারসহ স্থানীয় নেতাকর্মীরা।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।