![]() ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য
১৫ October ২০২৬ Thursday ৩:৪৪:২১ PM
ক্যাম্পাস প্রতিনিধি: ![]() ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আয়োজিত এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে চেয়ারম্যান করে ১০ সদস্যের স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। সভা সূত্রে জানা গেছে, আসন্ন সিনেট নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের সংগঠিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়েছে। এ সময় নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলকে বিজয়ী করতে সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়। বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বরিশাল কার্যালয়ের পরিচালক মো. আব্বাস উদ্দীন। সভায় বরিশাল বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক নিবন্ধিত স্নাতকসহ অন্য স্নাতকেরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ ঢাবির সিনেট নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

