" />
AmaderBarisal.com Logo

মেহেন্দিগঞ্জে নিজ ঘরে মিলল ২৪ বছর বয়সী যুবকের ঝুলন্ত মরদেহ তদন্তে পুলিশ


আমাদেরবরিশাল.কম

১৭ October ২০২৬ Saturday ১১:৫৭:১০ AM

প্রতিবেদন: মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অম্বিকাপুর এলাকা থেকে মন্নান (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে নিজ বসতঘর থেকে মন্নানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত মন্নান ওই এলাকার বাসিন্দা করিম কসাইয়ের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মন্নান বিবাহিত ছিলেন। তাঁর তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। ঘটনার সময় তাঁর স্ত্রী ও সন্তান শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।