![]() মেহেন্দিগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান
১৭ October ২০২৬ Saturday ১২:০০:৪৯ PM
প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন, ![]() বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করতে বিভিন্ন মন্দিরে গিয়ে তাঁদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। শুক্রবার সন্ধ্যায় মেহেন্দিগঞ্জের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব। এটি কোনো জাতি বা ধর্মের বিষয় নয়। আমি ছোটবেলা থেকেই সবার সঙ্গে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গেই বসবাস করব। প্রতিমন্ত্রীর এই বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বার্তা উঠে আসে। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের একসঙ্গে বসবাস এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. মমিন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপসহকারী প্রকৌশলী বিপ্লব, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্যসচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন ও সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, পৌর যুবদলের আহ্বায়ক মামুন মিয়াজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিপন মিয়া ও সদস্যসচিব আমিনুল ইসলাম রবীনসহ হিন্দু, বৈদ্য, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদ এবং পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। বস্ত্র বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি, মানবিকতা ও সামাজিক বন্ধনের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

