" />
AmaderBarisal.com Logo

নলছিটিতে প্রায় সোয়া ৩ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক


আমাদেরবরিশাল.কম

১৭ October ২০২৬ Saturday ৬:৩৫:৩৯ PM

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের একটি বসতঘরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন দক্ষিণ ভবানীপুর গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে মো. মাসুদ হোসেন ওরফে ঘোড়া মাসুদ (২৬) এবং পটুয়াখালী জেলার মাদারবুনিয়া ইউনিয়নের গেরাখালী গ্রামের শাহ আলম সরদারের ছেলে রাজু আহমেদ নাঈম (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাতে নলছিটি থানা-পুলিশের একটি দল দক্ষিণ ভবানীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আনোয়ার হোসেন হাওলাদারের বসতঘর থেকে মাসুদ ও নাঈমকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।