" />
AmaderBarisal.com Logo

মঠবাড়িয়ায় ৭৯ টি পূজামণ্ডপে কেন্দ্রীয় যুবদল নেতা এ আর মামুন খানের উদ্যোগে আর্থিক অনুদান


আমাদেরবরিশাল.কম

১৭ October ২০২৬ Saturday ১০:৫১:৪২ PM

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৭৯ টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান।

তার উদ্যোগে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নেতাকর্মীদের মাধ্যমে এ অনুদান পৌঁছে দেওয়া হয়। এর মধ্যে কেন্দ্রীয় হরিসভা মন্দিরসহ বিভিন্ন মন্দির রয়েছে। সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া যুবদলের নেতাকর্মীরা।

এ সময় মন্দিরের পূজা উদযাপন কমিটির সদস্যরা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ আর মামুন খানের আর্থিক অনুদান ও শুভেচ্ছা জানানোয় তারা কৃতজ্ঞ।

এ বিষয়ে এ আর মামুন খান বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঠবাড়িয়া উপজেলার সব সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে তার এ উদ্যোগ।

তিনি আরও বলেন, ধর্ম যার যার, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব সবার। ধর্ম-বর্ণনির্বিশেষে আমরা সবাই একই মাটির সন্তান। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।