" />
AmaderBarisal.com Logo

বাবুগঞ্জে বায়লাখালী বায়তুল মোকাররম মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জয়নুল আবেদীন


আমাদেরবরিশাল.কম

১৭ October ২০২৬ Saturday ১০:৫১:৩১ PM

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বায়লাখালী বায়তুল মোকাররম মসজিদের পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বায়লাখালী এলাকায় মসজিদটির পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক আইএস প্রফেসর নুরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা, উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

মসজিদের প্রতিষ্ঠাতা মো. এমের উদ্দিন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ফকির, কাজী নজরুল ইসলাম মিলন, আব্দুল করিম হাওলাদার, আরিফুর রহমান শিমুল শিকদার, ওয়াহিদুল ইসলাম খান, আলমগীর হোসেন স্বপন, উপজেলা বিএনপির সদস্য রাজন শিকদার, জেলা মহিলা দলের সভাপতি রেশমা রহমান, বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শিহাব মোল্লা, চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন হোসেন, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইয়াসিন আরাফাতসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরাও উপস্থিত ছিলেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।