![]() উজিরপুরে ভিডিও করাকে কেন্দ্র করে দলিল লেখক সম্পাদকের বিরুদ্ধে ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ
১৮ October ২০২৬ Sunday ২:২১:০০ PM
উজিরপুর প্রতিনিধিঃ ![]() বরিশালের উজিরপুর উপজেলায় ভিডিও করাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মহুরী সৈয়দ মাহমুদ আহমেদ ওরফে সবুজের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে আটকে রেখে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী ও অস্থায়ী গাড়িচালকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এবং টাকা দেওয়ার প্রমাণ ভিডিও দেখানোর পর এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। এ ছাড়াও সাংবাদিক সংগঠনের সাইনবোর্ড ব্যবহার করে প্রভাব বিস্তার ও চাঁদাবাজির একাধিক অভিযোগও উঠেছে সবুজের বিরুদ্ধে। ১৭ অক্টোবর শনিবার দেওয়া লিখিত অভিযোগে মিরাজ হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে উজিরপুর উপজেলায় কম্পিউটার ব্যবসা পরিচালনা করছেন। তাঁর নিকটাত্মীয়দের নামজারি ও মিউটেশনের কাজের জন্য ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী সুরাইয়া খানমের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। পরে কাজের অগ্রগতি জানতে গেলে তাঁকে বারবার ঘোরানো হয়। একপর্যায়ে কাজ সম্পন্ন করতে টাকা দিতে হবে বলে জানানো হয়। অভিযোগে মিরাজ দাবি করেন, কয়েক দফায় টাকা দেওয়ার পরও তাঁর কাজ সম্পন্ন হয়নি। পরে নতুন সহকারী কমিশনার (ভূমি) যোগদানের পর যোগাযোগ করলে টাকা ছাড়া কাজ হবে না বলে জানানো হয়। একপর্যায়ে তাঁর কাছে আরও মোটা অঙ্কের টাকা দাবি করা হয় এবং সেই টাকা অস্থায়ী গাড়িচালক মো. রাসেল মৃধার কাছে দিতে বলা হয়। মিরাজের ভাষ্য, আগে টাকা দেওয়ার প্রমাণ তাঁর কাছে রয়েছে জানালে সুরাইয়া খানম সেই প্রমাণ দেখতে চান। পরে তিনি সুরাইয়ার ব্যবহৃত মোবাইল ফোনে সংশ্লিষ্ট প্রমাণ পাঠান। এরপর সুরাইয়া খানম ও রাসেল মৃধা তাঁকে ডেকে নিয়ে হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকেন বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে রাসেল মৃধা ও সৈয়দ মাহমুদ আহমেদ ওরফে সবুজের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ হয়। একপর্যায়ে মো. আজিজুল সিকদার নামের এক ব্যক্তির মাধ্যমে তাঁকে ডেকে সবুজের চেম্বারে নেওয়া হয়। সেখানে রাসেল মৃধা ও সবুজ তাঁকে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় মারধর করেন বলে অভিযোগ করেন মিরাজ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

