![]() ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল গৌরনদীর সাবিদ
১৯ October ২০২৬ Monday ২:৫৯:৫৩ PM
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ![]() মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ডে বসবাসরত গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আশোকাঠী মহল্লার বাসিন্দা রফিকুল ইসলাম সুমনের ছেলে। রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে মোবাইল ফোনে জায়েদ ইসলাম সাবিদের বাবা ইংল্যান্ড প্রবাসী রফিকুল ইসলাম সুমন জানিয়েছেন, লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলার প্রতি জায়েদ ইসলাম সাবিদের একটা অন্যরকম ভালবাসা। যে কারনে নিজের প্রতিভাগুনে সাবিদ ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে স্থান করে নিয়েছে। তিনি আরও বলেন, আমরা চাই জায়েদ ইসলাম সাবিদ একদিন তারকা ফুটবলার হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। প্রবাসী রফিকুল ইসলাম সুমন তার সন্তানের সাফল্যের জন্য বাংলাদেশের মানুষের কাছে দোয়া কামনা করেছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

