একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহব্বান জানালেন – ড.জিয়াউদ্দিন হায়দার
আমাদেরবরিশাল.কম
২০ October ২০২৬ Tuesday ১২:২৭:৪৬ PM
ঝালকাঠি প্রতিনিধঃ
Screenshot
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সরকারি ডা. জিয়াউদ্দিন হায়দার ” । ১৯ অক্টোবর সোমবার রাতে কাঠালিয়া বাসস্ট্যান্ডস্থ কেন্দ্রীয় রাধা গোবিন্দ পূজা মন্ডপ পরিদর্শন ও আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। প্রধান অতিথি ডা. জিয়াউদ্দিন হায়দার আরও বলেন,”দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়,এটি সম্প্রীতি ও সৌহার্দের প্রতীক। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ,এদেশের সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম আচারণ অনুষ্ঠান পালন করবেন”। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝালকাঠি-১( কাঠালিয়- রাজাপুর) আসনের সাংসদ ও ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিনা সুলতানা, জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ হুমায়ুন কবির,ঝালকাঠি আদালতের অতিরিক্ত পাবলিক প্রকিউসিটর ও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্কাস সিকদার, উপজেলা নির্বাহী অফিসার,মোঃ মকবুল হোসেন ,থানা অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান, পূজা উদযাপন কমিটির সভাপতি তপন হালদার।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।