" />
AmaderBarisal.com Logo

মাধবপাশার বিভিন্ন পূজা মন্ডপে চেয়ারম্যান প্রার্থী অপুর শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ প্রদান


আমাদেরবরিশাল.কম

২০ October ২০২৬ Tuesday ৭:৫১:৪১ PM

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ প্রদান করেছেন চেয়ারম্যান প্রার্থী মঈনুল ইসলাম অপু।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডবে পরিদর্শন করেন তিনি। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজা উপলক্ষে শুভেচ্ছা জানান।

পূজা মন্ডব পরিদর্শনকালে মঈনুল ইসলাম অপু বলেন, মাধবপাশা ইউনিয়ন আমাদের সবার। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ মিলেমিশে বসবাস করবে—এটাই আমার প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বীদের পূজা আনন্দ, শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে উদযাপিত হোক। আমি সব সময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করছি। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে মাধবপাশা ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে চাই। আমি চাই, এই ইউনিয়নের প্রতিটি মানুষ যেন সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করতে পারেন।

এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সব ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

মঈনুল ইসলাম অপুর মন্দির পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ প্রদানকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।