" />
AmaderBarisal.com Logo

পটুয়াখালীতে ফেসবুক পোস্টের জেরে যুবককে কুপিয়ে জখম


আমাদেরবরিশাল.কম

২৩ October ২০২৬ Friday ১:০২:৫৮ PM

অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মো. শওকাত হোসেন (২৯) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাকিল ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বাউফল সদর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

আহত শওকাত হোসেন উপজেলার বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শওকাত ও সাকিলের মধ্যে ফেসবুকে তর্ক-বিতর্ক হয়। এছাড়া তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় সাকিল ইমাম শওকাতকে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ উঠেছে।

পরে স্থানীয় লোকজন শওকাতকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হবে।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।