" />
AmaderBarisal.com Logo

পাথরঘাটায় অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে আটক ১৯


আমাদেরবরিশাল.কম

২৪ October ২০২৬ Saturday ১২:১৪:৪৭ PM

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ১৯ জনকে আটক করেছে পুলিশ। যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে চারজনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে না পারায় চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গতকাল শুক্রবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পাথরঘাটা উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়নে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী।

এর আগে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) পাথরঘাটায় একই ধরনের অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২১ জনকে আটক করা হয়। পরে তাদের মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার মতো অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তরুণদের অপরাধ ও অনলাইন জুয়ার আসক্তি থেকে রক্ষা করতে পুলিশ তৎপর রয়েছে। অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে অভিভাবকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।

এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে পুলিশকে জানানোর আহ্বান জানিয়ে ওসি বলেন, অপরাধ দমনে পাথরঘাটা থানা-পুলিশ কাজ করে যাচ্ছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।