![]() লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
২৪ October ২০২৬ Saturday ১০:৩০:১৬ PM
লালমোহন ((ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ ও বাঁশের ঝোপ দেওয়া নিয়ে বিরোধের জেরে মো. ফিরোজ (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফিরোজ। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারের দোকান এলাকার ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ ওই বাড়ির কাশেম আলীর ছেলে।তিনি কালমা ইউনিয়ন (উত্তর) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জনক। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ফিরোজ একই বাড়ির কাজলের ঘরের পাশে নিজের জমিতে শিমগাছ রোপণ করে সুরক্ষার জন্য বাঁশের ঝোপ দেন। শুক্রবার জুমার নামাজের পর কাজলের স্ত্রী জান্নাত ওই ঝোপ কেটে ফেলেন।নামাজ শেষে বিষয়টি দেখতে পেয়ে ফিরোজ তাকে বাধা দিলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জান্নাতের স্বামী কাজল ঘটনাস্থলে এসে ফিরোজকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা গুরুতর আহত ফিরোজকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে স্বজনরা তাকে ঢাকায় নিয়ে যান। সেখানে সুপারম্যাক্স হেলথ্ কেয়ার লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তার মৃত্যু হয়। এ বিষয়ে লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) মো. নূরুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযুক্ত কাজলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

