" />
AmaderBarisal.com Logo

পণ্য জেতার আনন্দে কুয়াকাটা কার্নিভালে লিলি ও নিওরের স্টলে দর্শনার্থীদের ঢল


আমাদেরবরিশাল.কম

২৫ October ২০২৬ Sunday ৬:১৪:৩১ PM

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কুয়াকাটা পর্যটন কার্নিভালের শেষ দিনেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে রিমার্ক-হারল্যানের লিলি-নিওর স্টলে। বিভিন্ন গেম ও আনন্দদায়ক অ্যাক্টিভিটিতে অংশ নিয়ে লিলি ও নিওরের নানা পণ্য জিতে নেন দর্শনার্থীরা। স্টলে অংশ নিতে আগ্রহীদের দীর্ঘ লাইন একপর্যায়ে উৎসব প্রাঙ্গণ ছাড়িয়ে যায়।
শনিবার (২৪ অক্টোবর) কার্নিভালের শেষ দিনে লিলি-নিওরের স্টলে ছিল উৎসবমুখর পরিবেশ। দর্শনার্থীরা বিভিন্ন অ্যাক্টিভিটিতে অংশ নেওয়ার পাশাপাশি ব্র্যান্ড দুটির পণ্য সম্পর্কে জানার সুযোগ পান। গেমে অংশ নিয়ে পুরস্কার হিসেবে পণ্য জেতার সুযোগ স্টলটিতে বাড়তি আকর্ষণ তৈরি করে।


স্টলে আসা লিলির বিভিন্ন পণ্যের ব্যবহারকারীরা নিজেদের অভিজ্ঞতাও অন্য দর্শনার্থীদের সঙ্গে ভাগ করে নেন। পণ্য ব্যবহারের অভিজ্ঞতা, পছন্দ ও মতামত বিনিময়ের মধ্য দিয়ে ব্র্যান্ডটির সঙ্গে ভোক্তাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়। একই সঙ্গে নতুন দর্শনার্থীরাও লিলি ও নিওরের বিভিন্ন পণ্য সম্পর্কে জানার আগ্রহ দেখান।
কার্নিভালের শেষ দিনের আয়োজনকে ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যেও ছিল বাড়তি উচ্ছ্বাস। এদিন উৎসবে অংশ নেন সংগীতশিল্পী ঐশী এবং জনপ্রিয় ব্যান্ড তারকা আর্ক ও হাসান। সংগীত আয়োজন ও উৎসবের নানা কার্যক্রমের পাশাপাশি লিলি-নিওরের স্টলে দর্শনার্থীদের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।


কুয়াকাটা বিচ কার্নিভাল ২০২৬-এ বিউটি পার্টনার হিসেবে অংশ নেয় রিমার্ক-হারল্যান। প্রতিষ্ঠানটির লিলি ও নিওর ব্র্যান্ডের পণ্য প্রদর্শন, থিমেটিক ফটোবুথ, গেম, অ্যাক্টিভিটি ও পণ্য উপহারের আয়োজন কার্নিভালে আগত দর্শনার্থীদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতার সুযোগ তৈরি করে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।