" />
AmaderBarisal.com Logo

রাজধানী থেকে ভোলার সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

২৫ October ২০২৬ Sunday ৯:৪২:৫৯ PM

ভোলা প্রতিনিধি:

রাজধানী থেকে ভোলা সদর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. আহাদ হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আহাদ হোসেন ভোলা সদর পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র এবং সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রোববার গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আহাদ হোসেন মোবাইল ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে রাজধানীতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল পরিচালনার জন্য ওই এলাকায় অবস্থান করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।