" />
AmaderBarisal.com Logo

মেহেন্দিগঞ্জে পুলিশের অভিযানে শ্রমিক লীগ ও আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার।


আমাদেরবরিশাল.কম

২৭ October ২০২৬ Tuesday ৭:৫১:৩৪ PM

প্রতিবেদনে মোঃ সৌরভ হোসেন:

বরিশালের মেহেন্দিগঞ্জে থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন শ্রমিক লীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার পশ্চিম সুলতানী এলাকার মৃত জয়নাল আবদীন হাওলাদারের ছেলে মোঃ ফয়সাল হাওলাদার (৩৫)। তিনি ১৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

অপর গ্রেফতার ব্যক্তি হলেন, উত্তর উলানিয়া এলাকার যাদুয়া গ্রামের জামাল হোসেনের ছেলে মোঃ সোহেল হোসেন (২৬)। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মেহেন্দিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে। তবে এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মেহেন্দিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে। তবে এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।