" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত


আমাদেরবরিশাল.কম

২৮ October ২০২৬ Wednesday ১২:২৮:১৯ PM

ঝালকাঠি প্রতিনিধিঃ

Screenshot

“হাত ধোয়ার নায়ক হোন” এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
আজ বুধবার ২৮ অক্টোবর সকাল ১১টায় এ দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাঠালিয়া প্রেসক্লাবের সামনে হাত ধোয়া প্রদর্শনীতে অংশ গ্রহণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন হাত ধোয়া প্রদর্শনীর উদ্ধোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা দিপক কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে এম জামান, উপজেলা পল্লী দারিদ্র ও বিমোচন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া,একাডেমিক সুপারভাইজার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা গ্রাম আদালতের কো-অডিনেটর মোঃ ওমর ফারুক সুমন হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা দিপংকর। কাঠালিয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল এ অনুষ্ঠানে আয়োজন করেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।