![]() পটুয়াখালীতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তি নেতা বহিষ্কার
২৮ October ২০২৬ Wednesday ২:৩৭:৩৯ PM
পটুয়াখালী প্রতিনিধি: ![]() সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব তোফাজ্জল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় দপ্তর থেকে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়। সংগঠনের দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত ওই নোটিশে জানানো হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে এ পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে, শৃঙ্খলা ভঙ্গের এমন কর্মকাণ্ডের দায়ে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী বরাবর লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

