![]() রাজাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
২৮ October ২০২৬ Wednesday ২:৫১:৪২ PM
রাজাপুর(ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠির রাজাপুরে উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযানে ১০টি ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুটিয়াখালী মিরের হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- রাজাপুর উপজেলার উত্তর সাউদপুর গ্রামের মৃত মোফাজ্জেলের ছেলে মো. নুরনবী (২১), পুখরিজানা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে মো. আবির হাসান (২০) এবং একই গ্রামের হান্নান খলিফার ছেলে মো. আবু জর গিফারি (২১)। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সাধারণ মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

