![]() গৌরনদীতে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে ছেলের মৃত্যু
২৮ October ২০২৬ Wednesday ৯:০৫:১৭ PM
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি: ![]() বাবার মৃত্যুর শোক সইতে না পেরে মাত্র পাঁচদিনের মধ্যে মৃত্যুবরণ করেছেন বড় ছেলে জেমস তালুকদার (২৬)। বুধবার (২৮ অক্টোবর) বিকেল তিনটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম চন্দ্রহার গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। খ্রিস্টান সম্প্রদায়ের মৃত জেমস তালুকদার ওই গ্রামের মৃত প্রভুদান তালুকদারের ছেলে। সে পানবরজে দিনমজুরের কাজ করত। মৃতের চাচাতো ভাই রেমন তালুকদার জানিয়েছেন, গত ২৩ অক্টোবর তার চাচা প্রভুদান তালুকদার (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ২৪ অক্টোবর মরদেহ বাড়িতে নিয়ে আসেন এবং পরের দিন দাফন করা হয়।বাবার মৃত্যুর পর অনেকটা মানসিকভাবে ভেঙে পড়েন তার বড় ছেলে জেমস তালুকদার। অবশেষে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে বুধবার (২৮ অক্টোবর) বিকেল তিনটার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে জেমসের মৃত্যু হয়। রেমন তালুকদার আরও জানিয়েছেন, বাবা-ছেলের এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে বাটাজোর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন বেপারী জানিয়েছেন, ঘটনাটি হৃদয়বিদারক। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

