![]() বাবুগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ
২৮ October ২০২৬ Wednesday ৯:২১:১৬ PM
![]() বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে বর্ণাঢ্য র্যালি, সংক্ষিপ্ত সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বাবুগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে বাবুগঞ্জ স্টিল ব্রিজ এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় অতিক্রম করে কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান, সদস্য সচিব ওবায়দুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ইরান, ইশতিয়াক আহমেদ জুয়েল, লিটন তালুকদার, উজ্জল হাওলাদার, রুম্মান হোসেন, রাজিব খান, রিয়াজ শরিফ ও টোকন শরিফ। এ ছাড়া জাহাঙ্গীরনগর ইউনিয়ন যুবদল নেতা ফারুক মোল্লা, ফিরোজ হোসেন ও আমির হোসেন; দেহেরগতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাসান মাহমুদ বরকত, সদস্য সচিব জাকির হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম; চাঁদপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাহাজুল ইসলাম ও সদস্য সচিব মাসুদ রাড়ি; রহমতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব মোকলেস রাড়ি; কেদারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম ও সদস্য সচিব কাউসার হোসেন, মাধবপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান সবুজ, সদস্য সচিব রুবেল হোসেনসহ বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য র্যালি, সংক্ষিপ্ত সমাবেশ ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে বাবুগঞ্জ উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

