" />
AmaderBarisal.com Logo

হিজলার মেঘনায় গুলিতে জেলের মৃত্যু


আমাদেরবরিশাল.কম

২৯ October ২০২৬ Thursday ৮:৩৩:৫৯ PM

মোঃ আলহাজঃ বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আক্তার হোসেন(৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন জেলে আহত হন।  তাদেরকে গোপনে বিভিন্নস্থানে চিকিৎসা করানো  হচ্ছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের সাওড়া অরাকুল মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন উপজেলার মেমানীয়া ইউনিয়নের চর মেমানীয়া গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সুলতান হাওলাদারের ছেলে।নিহতের ২ ছেলে,৪ মেয়ে ও স্ত্রী রয়েছে।

ঘটনার সময় মেঘনায় জেলেদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়।তখন গুলিতে আক্তার হোসেন নামে এক জেলে নিহত হন। জেলেদের দাবি, নৌ- পুলিশের গুলিতে আক্তার নিহত হয়েছেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ঘটনাটি অস্বীকার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জেলে মোঃ আবুল হোসেন বেপারি জানান, বুধবার মধ্য রাতে সাওড়া অরাকুল মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে ১৩ জন জেলে নিয়ে তারা মাছ ধরতে নেমে পড়েন।মা ইলিশ রক্ষায় মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে।নিষেধাজ্ঞা বাস্তবায়নে বুধবার রাতে নৌ- পুলিশের একটি এসে তাদের উপর গুলি চালায়।

এ সময় সবাই শুয়ে পড়লেও গুলিতে আক্তার ঘটনাস্থলেই নিহত হন। একই বাহিনীর ১০/১২ জন খলিল খানের নৌকায় অভিযান চালিয়ে  কয়েক জনকে ধরে নিয়ে যায় চাঁদপুর পুলিশ। এ থেকেই নিশ্চিত হয়েছেন যে চাঁদপুর নৌ- পুলিশ তাদের ট্রলারে গুলিবর্ষণ করেছে এবং আক্তার তাদের গুলিতেই নিহত হয়েছেন।

হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বলেন, নিহত আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বুকে গুলির চিহ্ন রয়েছে। তবে কোন পক্ষের গুলিতে তিনি নিহত হয়েছেন তা নিশ্চিত করা যায়নি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।