কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩ জেলেকে জরিমানা
আমাদেরবরিশাল.কম
২৯ October ২০২৬ Thursday ৮:৪১:০৪ PM
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার শেষ দিনে কচা নদীতে ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের বেকুটিয়া-সংলগ্ন কচা নদী থেকে তাঁদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জরিমানাপ্রাপ্ত জেলেরা হলেন পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকার জাহাঙ্গীর হোসেন, মইনুদ্দিন ও কবির হোসেন।
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলার পাঁচটি নদীতে যৌথভাবে টহল কার্যক্রম পরিচালনা করা হয়। আজকের শেষ দিনে কচানদী থেকে ওই তিন জেলেকে আটক করা হয়।
তিনি আরও জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৯০-এর ৫ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত আটক প্রত্যেক জেলেকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।