" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠিতে ট্রলারচালকদের সিগন্যাল বাতি বিতরণ


আমাদেরবরিশাল.কম

৩০ October ২০২৬ Friday ১২:৫০:৩২ PM

ঝালকাঠি প্রতিনিধিঃ

Screenshot

আসন্ন শীত মৌসুমে নৌ পথকে নিরাপদ রাখতে ঝালকাঠিতে বিভিন্ন খেয়া ঘাটের ট্রলারচালকদের মাঝে সিগন্যাল বাতি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ট্রলারচালকদের হাতে সিগন্যাল বাতি তুলে দেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান। এসময় চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন রকমের পরামর্শ দেওয়া হয়। ‘নৌ আইন মেনে চলব, নৌ সিগন্যাল মেনে চলব, নৌপথ নিরাপদ রাখব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠি পৌরসভার বিভিন্ন খেয়াঘাটে ট্রলারচালকদের মাঝে এ সিগন্যাল বাতি বিতরণ করা হয়। নৌপথে চলাচলের সময় বিশেষ করে রাতে এক নৌযানের সঙ্গে অন্য নৌযানের দূরত্ব ও অবস্থান বুঝতে সংকেতবাতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করতে চালকদের সচেতনতা এবং নৌ-নিরাপত্তার নিয়ম মেনে চলা জরুরি। এমন ভাবনা থেকেই নিজের উদ্যোগে ট্রলারচালকদের হাতে সিগন্যাল বাতি তুলে দেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান। বিতরণ কার্যক্রমে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।