" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা


আমাদেরবরিশাল.কম

৩০ October ২০২৬ Friday ২:৪৮:১৪ PM

অনলাইন নিউজ ডেস্ক:

পিরোজপুরের কাউখালীতে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ব্যস্ততম দক্ষিণ বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। আইন অমান্য করে ফুটপাত দখল করায় প্রতিটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিয়মনীতির তোয়াক্কা না করে দক্ষিণ বাজারের জনগণের চলাচলের ফুটপাতে মালামাল রেখে ব্যবসা পরিচালনা করে আসছে। এর ফলে সাধারণ পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে বাধ্য হয়ে মূল সড়কে চলাচল করছেন। এতে কাউখালী বন্দরের এমনিতেই সংকীর্ণ রাস্তায় প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে।

অভিযান শেষে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, ‘ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। ব্যবসায়ীরা যেন ভবিষ্যতে আর কখনোই ফুটপাতের ওপর মালামাল রেখে ব্যবসা পরিচালনা না করেন। যদি কেউ পুনরায় ফুটপাত দখল করেন, তবে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।